বিশ্বে মাঙ্কিপক্সে আক্রান্ত ৫০ হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী ৫০ হাজারেরও বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। তবে ভাইরাসটির হটস্পট ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে সংক্রমণের ঘটনা কমে আসছে।
বুধবার (৩১ আগস্ট) এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৫০ হাজার ৪৯৬ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। জুলাই মাসে প্রাদুর্ভাবটিকে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে ডব্লিউএইচও।
ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেন, নতুন আক্রান্তের সংখ্যা হ্রাস পাওয়া প্রমাণ করে যে প্রাদুর্ভাবটি বন্ধ করা যেতে পারে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাঙ্কিপক্সে মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি আমেরিকাতে। বেশ কয়েকটি দেশে অবশ্য সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। যদিও কানাডায় সংক্রমণের ধারাবাহিক নিম্নগামী প্রবণতা দেখতে উৎসাহব্যঞ্জক।
তিনি আরও বলেন, জার্মানি ও নেদারল্যান্ডসসহ কিছু ইউরোপীয় দেশেও প্রাদুর্ভাবের স্পষ্ট ধীরগতি লক্ষ করা গেছে। জনস্বাস্থ্য রক্ষায় পদক্ষেপ, সংক্রমণ ট্র্যাক করতে এবং সংক্রমণ প্রতিরোধে মানুষের অংশগ্রহণের কার্যকারিতা দেখা যাচ্ছে। এই লক্ষণগুলো প্রমাণ করে যে আমরা শুরু থেকে ধারাবাহিকভাবে যা বলেছি-সঠিক ব্যবস্থা নিয়ে (মাঙ্কিপক্স) প্রাদুর্ভাব থামানো যেতে পারে।
মে মাসের শুরু থেকে আফ্রিকান দেশগুলোর বাইরে মাঙ্কিপক্সের সংক্রমণ বৃদ্ধির খবর পাওয়া যায়।
২৪ জুলাই সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি এবং মাঙ্কিপক্সকে কোভিড-১৯ এর পাশাপাশি আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি হিসেবে শ্রেণিবদ্ধ করে ডব্লিউএইচও।
সূত্র : এনডিটিভি, এএফপি
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








